Posts

এডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য ভাইভা পরীক্ষায় যে বিষয়গুলো থেকে সচরাচর প্রশ্ন করা হয়

এডভোকেট হিসাবে তালিকাভুক্তির জন্য ভাইভা পরীক্ষায় যে বিষয়গুলো থেকে সচরাচর প্রশ্ন করা হয় পরিচয় পর্ব এবং আদালত সম্পর্কিত প্রশ্নাবলী —————————————————— সাধরণত পরিচয় পর্বের মাধ্যমেই ভাইভা বোর্ডের প্রশ্নোত্তর পর্বের শুরু হয়। শুরুতেই কিছু ব্যক্তিগত প্রশ্ন এবং পরীক্ষার্থী আদলতে যায় কিনা তা যাচাই করতে আদালত সম্পর্কিত কিছু প্রশ্ন করা হয়। পরীক্ষার্থী Rules and Order (CRO) 1935; Part 1 -এর ৩৭ তম অধ্যায়ের ৮২৫ ও ৮২৬ বিধান মোতাবেক, “Court Dress” (সাদা শার্ট, সাদা বা কালো প্যান্ট, কালো কোট ও কালো টাই) পরিধান করে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভাইভা বোর্ডে উপস্থিত হবেন। বোর্ডে প্রবেশের সময় অবশ্যই সালাম বা অভিবাদন জানাবেন। সাথে প্রবেশপত্রসহ সকল শিক্ষাগত যোগ্যতা মূল সার্টিফিকেট ও পাঁচ (৫) টি সিভিল এবং পাঁচ (৫)টি ক্রিমিনাল মামলার ধারাবাহিক বিবরণ সম্বলিত কেস ডায়েরী আনবেন। বোর্ডের অনুমতি সাপেক্ষে বসবেন এবং ধন্যবাদ জানাবেন। নার্ভাস না হয়ে আত্মবিশ্বাস সহকারে প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে মার্জিতভাবে বুঝে-শুনে উত্তর দিবেন। উত্তর জানা না থাকলে ভুল উত্তর না দিয়ে বরং বিনয়ের সঙ্গে দুঃখিত বলাই ভালো। সিনিয়র...